শ্মশান এলাকায় গলার শ্বাস নালী কাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচিত কিশোরীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার জেলার করনদিঘি থানার লাহুতারা ২ গ্রাম পঞ্চায়েতের অধিন শাদিপুর শ্মশান এলাকার বাঁশ ঝাড়ের। জানাজায় স্থানীয় বাসিন্দারা জমিতে ধান কাটার সময় শ্মশানের জলে শৌচ ক্রিয়া করেতে গিয়ে দেখতে পায় পাশে বাঁশ ঝাড়ের নিচে ওই কিশোরির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। বিষয়টি জাজাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিশোরীর নাম ও পরিচয় জানাজায়নি আনুমানিক ১৫-১৬ বছর হতে পারে বলে অনুমান। পড়নে স্কুলের পোশাক, সে কোন মাদ্রাসা কিংবা স্কুলের ছাত্রী। কেউ বা কারা ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে বলে অনুমান স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে করনদিঘি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং মৃত কিশোরীর পরিচয় জানার চেষ্টা করছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/lOU_O6uYlis
উত্তরদিনাজপুর